কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

bd karigoriবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অুনষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীরের সই করা অফিস আদেশে জানানো হয়, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষা ক্রমের ১ ও ৩ ফেব্রুয়ারি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণ দেখিয়ে স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি /বাদল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G