ক্যান্সারের ঝুঁকি কমাতে করণীয়

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

rsdrfমানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ৫০ বছর বা তার চেয়ে বেশি বয়সে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট আকার ধারণ করে। সুষ্ঠু ও সুন্দর জীবন-যাপনের মাধ্যমে সহজেই এ ঘাতক রোগের ঝুঁকি কমানো অনেকটা সম্ভব। জেনে নেওয়া যাক এ রোগের ঝুঁকি কমানোর কয়েকটি উত্তম পন্থা।

১. স্লিম থাকুনঃ অতিরিক্ত ওজন প্রস্টেট, অগ্নাশয়, জরায়ু, কোলন ও ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এমনকি স্থূল নারীদের স্তন ক্যান্সারেরও ঝুঁকির প্রবণতাও ব্যাপক। তাই স্লিম থাকার চেষ্টা করুন।

২. নিয়মিত ব্যায়াম করুনঃ গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম সুনির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী ভূমিকা রাখে। যেমনঃ কোলন ক্যান্সার। তাই নিয়মিত ব্যায়াম করুন।

৩. হাঁটুনঃ আরামপ্রদ কর্মকাণ্ড যেমন দীর্ঘক্ষণ বসে থাকা, শুয়ে থাকা, টিভি দেখা নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই এসব থেকে দূরে থাকুন।

৪. অ্যালকোহল পরিহার করুনঃ অতিরিক্ত মদ্যপান মুখ, গলা, খাদ্যনালী, এবং স্বরযন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

৫. ধূমপান পরিহার করুনঃ তামাকজাতীয় পণ্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই এগুলো সেবন এড়িয়ে চলাই উত্তম।

৬. ত্বকের দাগ অবহেলা করবেন নাঃ ত্বকে আঁচিল বা অন্য কোনও দাগের উপদ্রব ঘটলে তা পরীক্ষা করান। কারণ, এ থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে।

৭. উদ্ভিজ্জ খাদ্য খানঃ সব সময় স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার চেষ্টা করুন। উদ্ভিজ্জ খাদ্যের উপর জোর দিন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G