ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

sheikh-hasina1বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ১৪৬ জন গাড়ির মালিককে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫৬টি ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ১৪৬ মালিককে মোট ৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান দেয়া হয়। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রথম পর্যায়ে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধে ১হাজার ৮০০ টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুরের শিকার হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাসহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G