খালেদাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda weakবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিন বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

খালেদা জিয়াকে সমবেদনা জানাতে রাত সাড়ে ৮টায় তার গুলশান কার্যলয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু তার আসার ঠিক ১৫ মিনিট আগে সাংবাদিকদেরকে খালেদার অসুস্থ্যতার কথা জানান শিমুল বিশ্বাস। সেই সঙ্গে তাকে ঘুমিয়ে রাখার কথাও জানান তিনি।

শিমুল বিশ্বাস আরো বলেন, “তিনি (খালেদা) জেগে উঠলে তার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর আসার বিষয় জানানো হবে।

প্রতিক্ষণ /এডি/জলিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G