গান: মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

শ্রীকান্ত আচার্য:

মেঘ পিয়নের ব্যাগের ভেতর
মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়,
ব্যাকুল হলে তিস্তা।
মন খারাপের খবর আসে
মন খারাপের খবর আসে
বন পাহাড়ের দেশে
চৌকোনো সব বাক্সে
যেথায় যেমন থাকসে
মন খারাপের খবর পড়ে দাড়ুন ভালবেসে।

মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পাড়ি
পাকদন্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ী।
বাগান শেষে সদর দুয়ার,
বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি
সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি।

দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশালকায়
নিস্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়
কিসের অপেক্ষায়
রোদের ছুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত
রোদের বুকের ভেতর ক্ষত
রোদের ছুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত
রোদের বুকের ভেতর ক্ষত
সেই বুকের থেকে টুকটুক টুক নীল কুয়াশা ঝরে
আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে।
সারা আকাশ জুড়ে।

মেঘের দেশে রোদের বাড়ী পাহাড় কিনারায়
যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিস থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্খায়
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ীর বারান্দায়
ছোট্ট বাগানটায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G