চলছে সপ্তাহের শেষ দিনের হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

hartal_50095চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ২০ দলীয় জোটের ডাকা সপ্তাহের শেষ দিনের হরতাল চলছে।এরআগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল থাকলেও পরে তা বাড়িয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত করা হয়।

এদিকে, হরতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে বুধবার রাতে দেশের কয়েক জেলায় পেট্রোলবোমা হামলা হয়েছে। এতে আগুনে পুড়ে গেছেন কয়েকজন।

গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ফলে ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।একইভাবে দগ্ধ হয়েছেন মাগুরায় এক ট্রাক চালক ও হেলপার। এছাড়া সিলেটে রাতে গাড়িতে আগুন ও ঢাকার কয়েক জায়গায় ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে।

টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

 

 

প্রতিক্ষণ/এডি/জেমস 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G