চার বছর পর প্লেব্যাকে সালমা
নিজস্ব প্রতিবেদক: প্রতিক্ষণ ডটকম
ক্লোজআপ ওয়ান খ্যাত গায়িকা সালমা দীর্ঘ চার বছর পর আবারও ফিরলেন প্লেব্যাকে। সম্প্রতি মগবাজারের সম্পর্ক স্টুডিওতে একটি গানের রেকর্ডিং হয়েছে। ইদ্রিস হায়দার পরিচালিত বাঙালি কন্যা চলচ্চিত্রে থাকছে গানটি।
‘তোমার লাগি মন বিবাগি জাতকুলমানহারা শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
সালমা বলেন, চার বছর পর ছবিতে গান গাইলাম। খুব ভালো লাগছে। গানটির কথা ও সুর দুটোই আমার ভালো লেগেছে। এখন পর্যন্ত আমি ছবির যতগুলো গান গেয়েছি সবই জনপ্রিয় হয়েছে। আশা করি,এ গানও দর্শকের ভালো লাগবে।
তিনি আরো বলেন চলচ্চিত্রে নিয়মিত গাইতে চাই। কারণ চলচ্চিত্রের গানের মজাটাই আলাদা ।
প্রতিক্ষণ/এডি/আকিদুল ইসলাম























