চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে আটক হওয়া ৩১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে দর্শনা জয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের নির্দেশনা ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী এবং তিনজন শিশু রয়েছে। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G