তরুণীদের কাছে জনপ্রিয় প্যাণ্ট পালাজ্জো

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

তাজিন আকতার, প্রতিক্ষণ ডট কম:

 palazzo-1আধুনিক ডিজাইনের পালাজ্জো প্যান্ট পড়ে আপনি যেমনি সাচ্ছন্দ্য বোধ করবেন তেমনি সহজেই হয়ে উঠতে পারেন অনেকের মধ্যে অন্যরকম। টপ বা কামিজের সাথে সুন্দর কম্বিনেশন করে পড়লে পালাজ্জো প্যান্টে আপনাকে লাগবে অনেক বেশি স্মার্ট।

কিভাবে পড়বেন পালাজ্জো প্যান্ট? লং টপ, শর্ট টপ, লং কামিজের সাথে পড়লে সবচেয়ে সুন্দর দেখায়। ব্লেজারের সাথে প্রিণ্টেড পালাজ্জো পড়ে ফ্যাশনে আনতে পারেন নতুনত্ত এবং এই পালাজ্জোর সাথে একরঙ্গা টপ বা কামিজ খুব সুন্দর মানিয়ে যায়।

আবার বেশ ঢোলা পালাজ্জোর সাথে ফ্রিলসব ঢোলা টপ পড়লেও মানিয়ে যায়।

পালাজ্জোর সবচেয়ে বড় সুবিধা হলো সব পরিবেশে মানিয়ে যায়। আপনি পালাজ্জো পড়ে ভার্সিটি বা অফিসে প্রতিদিন সাচ্ছন্দে যেতে পারেন।

হঠাৎপার্টিতে যাচ্ছেন অফিস শেষে , প্রচন্ড ক্লান্ত এবং খুব কম সময়ে পার্টিতে উপস্থিত হতে হচ্ছে! বুঝতে পারছেন না নিজেকে কিভাবে গ্ল্যামারাস লাগবে?!

চটজলদি পড়ে নিতে পারেনpalazzo 8 এই পালাজ্জো প্যান্ট সাথে কামিজ বা টপ।

কোথায় পাবেনঃ পালাজ্জো প্যান্টের বাহারি সব ডিজাইন পেতে হলে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখতে পারেন। palazzo 6

ইয়েলো, ক্যাটস আই, সোল ড্যান্স, পিঙ্ক সিটি,ও-টু, বসুন্ধরা সিটির বিভিন্ন দোকানে এখন বিভিন্ন নকশা ও রঙের পালাজ্জো পাওয়া যাচ্ছে।

চট্টগ্রামের আফমি প্লাজা, কেয়ারি, মিমি সুপার মার্কেট, সেণ্ট্রাল প্লাজা,জহুর হকার্স মার্কেটেও পাওয়া যাচ্ছে।

দরদামঃ ২৫০-৫০০ টাকার মধ্যে পাবেন একরঙ্গা ঘের দেয়া পালজ্জো। ৫০০-১০০০ টাকার মধ্যে প্রিণ্টেড পালাজ্জো।

 তাজিন/প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G