তারেকের বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

parvezy_1344306938_1-tarek-jiaবঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার আদালত।কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছরিন জাহান বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দ্য অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন তারেক রহমান।

তার এই বক্তব্যের বিরুদ্ধে তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল পারভেজ বাদী হয়ে গত বছরের ২২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে ঐদিন আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। এ মামলায় হাজির না হওয়ায় আজ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G