দুই নেত্রীকে সংলাপে বসতে আদালতে রিট

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

আওয়ামীkhaleda_hasinaলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে সংলাপে বসার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

আগামী রোববার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন ব্রেঞ্চে রিটটি শুনানির কথা রয়েছে বলেও ওই আইনজীবী জানান।

শেখ হাসিনা, খালেদা জিয়া, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিবকে এ রিটে বিবাদি করা হয়েছে।

উল্লেখ্য, এই আইনজীবী গত বছরও দুই নেত্রীর মধ্যে সংলাপ চেয়ে একটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্ট তা খারিজ করে দেন।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G