নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন সময় মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিগুলো দ্রুত কার্যকর করা গেলে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা লাভবান হবেন। একই সঙ্গে চলমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হবে।

প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মতে, নির্ধারিত চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম পাওয়ার সুযোগ পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

বার্তায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতিও আস্থা প্রকাশ করা হয় এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানানো হয়।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G