নিষিদ্ধ ‘পাঠান’ নিয়ে শাহরুকের বার্তা

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

‘পাঠান’-এর প্রথম গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকেই আগুন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘বেশরম রং’-এ খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক দিকে যেমন দর্শকের উত্তেজনার পারদ চড়েছে, অন্য দিকে নিন্দায় মুখর হয়েছেন আর এক দল। সেই পরিস্থিতিতে বেঁকে বসেছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতর।

সে কারণেই আলোচিত ভারতীয় ‘পাঠান’ সিনেমা নিষিদ্ধ হতে পারে মধ্যপ্রদেশে। বুধবার রাতেই সে আভাস পাওয়া গিয়েছিল। ‘খারাপ অভিপ্রায়ে’ বানানো এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির যোগ্য নয়, সাফ জানিয়ে দিয়েছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তার পরেই নেটদুনিয়া ছেয়ে গিয়েছে বয়কট-রবে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন সংক্রান্ত প্রতিটি পোস্টের নীচে মন্তব্য জমছে ‘বয়কট পাঠান’।

বলিউডে এমনিতেই মন্দার বাজার। তার উপর প্রত্যেক ছবির ট্রেলার বা টিজ়ার মুক্তি পেলেই এখন সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঢল নামে।

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের বক্তৃতায় তিনি সিনেমার উপর সমাজমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুললেন। শাহরুখ বললেন, ‘‘সমাজমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।’’ নাম না করেও যে নিন্দকদেরই জবাব দিলেন শাহরুক। তা শাহরুখের এই উক্তি থেকেই স্পষ্ট। নেতিবাচক চিন্তাভাবনা যে তিনি পাত্তা দেন না, তা-ও বোঝা গেল। কারণ শেষে তিনি ‘পাঠান’ ছবির সংলাপ ধার করে বললেন, ‘‘ম্যাঁয়, আপ অওর সব পজ়িটিভ লোক অভি জিন্দা হ্যায়।’’

সূত্র : আনন্দবাজার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G