পুলিশের গাড়িতে পেট্রলবোমা, ৫ জন দগ্ধ

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

 

petrol bomaনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শনিবার রাতে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এবং কনস্টেবল মোরশেদ, লিখন, বদিয়ার ও শামীম। এদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশের ওই সদস্যরা।

গাড়িটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তাঁরা দগ্ধ হন।  রাত নয়টার দিকে এই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G