প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

jipson_sm_638183464সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি আপলোড করার অভিযোগে মিরসরাই যুবদলের যুগ্ম-আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার জোরারগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিপসন হিঙ্গুলি ইউনিয়ন যুবদলের সভাপতি।

জোরাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী  বলেন, গত বছরের ১ নভেম্বর জিপসন তার ফেইসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক ছবি আপলোড করে।  ঘটনার পর থেকে জিপসন আত্মগোপনে চলে যায়।  রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেইসবুকে আপলোড করার মামলা ছাড়াও তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনে ৯/১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G