ফখরুলসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ২৫ মার্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fokrul-26গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৫ মার্চ দিন ধার্য করেছে আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

এ দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় ও হরতাল-অবরোধের জন্য অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G