বিএনপি প্রতারকের দল: হাছান মাহমুদ

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

hasanmahmudবিএনপি আন্তর্জাতিক প্রতারক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে মৎস্যজীবী লীগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, তারা বিদেশি আইন প্রণেতাদের সই জাল করে নিজেদের নামে স্টেটমেন্ট দেয়। তারা শুধু জঙ্গি নয়, তারা আন্তর্জাতিক প্রতারক। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

তিনি বলেন, আইএস জঙ্গীরা খালেদা জিয়ার কাছ থেকে মানুষ পোড়ানো শিখেছে। আগে তারা মানুষ হত্যা করলেও পুড়িয়ে মারা শিখেছে কিছুদিন অাগে থেকে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G