বিশ্বকাপের মাঠে শিশুদের কানে হেডফোন ব্যবহার করা হয় কেন? জানুন আসল কারণ

প্রকাশঃ জুলাই ১২, ২০২৬ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

বিশ্বকাপ বা বড় কোনো ক্রীড়া আসরে খেলোয়াড়দের সঙ্গে মাঠে কিংবা গ্যালারিতে ছোট শিশুদের কানে বিশেষ ধরনের একটি ডিভাইস দেখা যায়। অনেকেই এটিকে সাধারণ হেডফোন মনে করলেও, আসলে এটি বিনোদনের জন্য নয়। শিশুদের অতিরিক্ত শব্দ থেকে সুরক্ষা দিতেই ব্যবহার করা হয় এই বিশেষ যন্ত্র।

এই ডিভাইসের নাম ‘নয়েজ রিডাকশন ইয়ারমাফস’ বা ‘হিয়ারিং প্রোটেকশন ইয়ারমাফস’। এটি সাধারণ নয়েজ ক্যানসেলিং হেডফোনের মতো কাজ করে না। বরং চারপাশের তীব্র শব্দের মাত্রা কমিয়ে শিশুর কানের সুরক্ষা নিশ্চিত করে।

কেন ব্যবহার করা হয়?

১. উচ্চ শব্দ থেকে শ্রবণশক্তি রক্ষা

বিশ্বকাপের মতো বড় আসরে দর্শকদের উল্লাস, চিৎকার, বাঁশি ও বিভিন্ন শব্দের মাত্রা অনেক বেশি থাকে। এ ধরনের শব্দ দীর্ঘ সময় কানে গেলে শিশুদের সংবেদনশীল শ্রবণশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে তিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ইয়ারমাফস এসব উচ্চ শব্দের প্রভাব কমাতে সাহায্য করে।

২. ভয় ও অস্বস্তি কমাতে

হঠাৎ জোরে চিৎকার বা বিকট শব্দে ছোট শিশুরা সহজেই ভয় পেয়ে কান্না শুরু করতে পারে। ইয়ারমাফস শব্দের তীব্রতা কমিয়ে তাদের স্বাভাবিক ও শান্ত থাকতে সহায়তা করে। ফলে শিশু যেমন স্বস্তিতে থাকে, তেমনি অভিভাবকের জন্যও পরিস্থিতি সামলানো সহজ হয়।

৩. ঘুমে ব্যাঘাত কমায়

ছোট শিশুদের দিনের একটি বড় অংশ ঘুমের মধ্যেই কাটে। খেলার সময় যদি তাদের ঘুমের সময় হয়, তাহলে স্টেডিয়ামের উচ্চ শব্দে ঘুম ভেঙে যেতে পারে। ইয়ারমাফস ব্যবহার করলে বাইরের শব্দ অনেকটাই কমে যায়, ফলে শিশুর ঘুমে কম ব্যাঘাত ঘটে।

শুধু স্টেডিয়ামে নয়

এ ধরনের ইয়ারমাফস শুধু ফুটবল বা ক্রিকেট স্টেডিয়ামেই নয়, কনসার্ট, আতশবাজির অনুষ্ঠান, মোটর রেসিং কিংবা যেকোনো উচ্চ শব্দপূর্ণ পরিবেশে শিশুদের সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে।

ব্যবহারের সময় যা খেয়াল রাখবেন

শিশুর জন্য সবসময় মানসম্মত ও বয়স উপযোগী ইয়ারমাফস নির্বাচন করা উচিত। এটি যেন আরামদায়কভাবে কানে বসে এবং অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। গরম আবহাওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলে শিশু অস্বস্তি বোধ করছে কি না, সেটিও লক্ষ্য রাখা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের সংবেদনশীল শ্রবণশক্তি রক্ষায় প্রয়োজন অনুযায়ী নয়েজ রিডাকশন ইয়ারমাফস ব্যবহার একটি কার্যকর ও নিরাপদ অভ্যাস হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G