বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৬ সময়ঃ ১০:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ অপরাহ্ণ

ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছার কথা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থার মধ্যেই নতুন সম্ভাবনা হিসেবে সামনে এসেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে—আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের ভেন্যুগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শ্রীলঙ্কায় ভেন্যু সংকট তৈরি হলে বিকল্প হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে বলে মনে করছে পিসিবি।

বাংলাদেশের এই অনড় অবস্থানের পেছনে সাম্প্রতিক একাধিক ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় তীব্র অসন্তোষ। বিষয়টি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে কূটনৈতিক পর্যায়েও আলোচনার জন্ম দেয়। এর পরপরই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয় এবং বিসিবি আইসিসিকে জানিয়ে দেয়—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না তারা।

এই পরিস্থিতিতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের বৈঠকের কথা শোনা গেলেও, সেই বৈঠকের ফলাফল নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে সফলভাবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে তারা আইসিসির আস্থা অর্জন করেছে। চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজনের অভিজ্ঞতাকে সামনে রেখে তারা মনে করছে, বাংলাদেশের ম্যাচ আয়োজন করা তাদের জন্য কোনো সমস্যা হবে না।

যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি পিসিবি, তবে বিসিবির অবস্থানের প্রতি তারা সমর্থন জানাচ্ছে বলে সূত্রের দাবি।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে যেকোনো সময়।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G