বেতন জটিলতায় প্রাথমিকের প্রধান শিক্ষকরা

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pryদেড় বছর আগে পদমর্যাদা বাড়লেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘ছাড়পত্র’ না মেলায় দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েও তৃতীয় শ্রেণির স্কেলেই বেতন পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ।
গত বছরের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীতের ঘোষণা দেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ জানান, দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়ে প্রধান শিক্ষকদের ছয় হাজার ৪০০ টাকা স্কেল নির্ধারণ করে দেওয়া হলেও এখনও কোনো শিক্ষকই ওই স্কেলে বেতন পাচ্ছেন না।
“শিক্ষকদের নামে আলাদা আলাদ গেজেট না হওয়ায় নতুন স্কেলে বেতন পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।”
শিক্ষকদের বেতন নিয়ে জটিলতায় অর্থ মন্ত্রণালয়, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে কয়েকদফা চিঠি চলাচালি হয়েছে বলে জানিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিষয়টি স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হলেও ফাইল ফেরত দিয়ে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল নিতে বলা হয়েছে।”
“জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শিক্ষকদের নামে  আদেশ জারি করার মাধমে তারা নতুন স্কেলে বেতন পাবেন” বলে জানান অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র।
বাংলাদেশে প্রায় ৬০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

 

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G