বেনাপোলে শিশুসহ ৩০ বাংলাদেশি নারী-পুরুষ আটক

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

বেনাপোলঅবৈধপথে ভারতে যাওয়ার সময় শুক্রবার রাতে বেনাপোল’র সাদিপুর সীমান্ত থেকে ৩০ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ৩ জন শিশু ও ১৫ জন পুরুষ রযেছে।

২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের ইনচার্জ আব্দুল হক জানান, অবৈধপথে সীমান্ত অতিক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বাংলাদেশি নারী,পুরুষ ও শিশুকে আটক করা হয়।

রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। কিন্তু পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘আটকদের বিরদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G