বেলজিয়ামে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

0 আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

বেলজিয়ামের পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চালানোর সময় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তিরা জঙ্গি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করতে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, দেশটির লিয়েরো প্রদেশের জার্মানির সীমান্তবর্তী শহর ভারভিয়ার্স শহরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখানে আহত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরিয়া থেকে ফিরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া রাজধানী ব্রাসেলস ও এর আশপাশের বিভিন্ন শহরতলিতে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে পুলিশ।

বেলজিয়ামের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি থিয়েরি ওয়ার্টস ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেলজিয়ামের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা করতে পারে-এমন ১০ জনের মতো লোকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এঁদের মধ্যে কেউ কেউ সিরিয়া থেকে ফিরেছেন। ’

থিয়েরি ওয়ের্টস আরও জানান, অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন পুলিশের বিশেষ বাহিনীকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে। এ সময় কয়েক মিনিট ধরে ‘বন্ধুকযুদ্ধ’ চলে। এ সময় দুজন নিহত ও একজন আহত হন।
প্যারিসে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ায় পর বিশেষ সতর্কতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

প্রতিক্ষণ/এডি/মিরাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G