ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প, ওমানকে বোমা হামলার হুঁশিয়ারি

প্রকাশঃ আগস্ট ২০, ২০২৬ সময়ঃ ১০:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ণ

Donald Trumpহরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে ওমানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের প্রতীক হিসেবে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও সেখানে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলার সময় তার এই বক্তব্য সামনে আসে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির বিরুদ্ধে বোমা হামলা চালানো হতে পারে। তার বক্তব্যে ওমানের সঙ্গে চলমান কূটনৈতিক সম্পর্কের মধ্যেও নতুন করে উত্তেজনার ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে ইরানের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। দেশটির নেতৃত্বকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য আসে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।

ট্রাম্পের মন্তব্যের ফলে ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G