ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করবেন যেভাবে

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২৬ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগের অধীনে ইউনিভার্সাল অফিসার পদে কর্মী নেওয়া হবে। গত ১৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিভার্সাল অফিসার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
অভিজ্ঞতা: পদটিতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন

ইউনিভার্সাল অফিসার পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G