ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

obama modiবহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র।

রোববার বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে এ চুক্তিতে সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, বেলা সোয়া ৩টার দিকে হায়দরাবাদ হাউসে মোদি ও ওবামার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

এরই মধ্যে এ দুই সরকারপ্রধান ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এ দুই নেতা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে সরবরাহ করা পরমাণু উপাদান পর্যবেক্ষণে রাখার দাবি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ দাবিকে ‘অনধিকার চর্চা’ বলে উল্লেখ করা হয়েছিল।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে সস্ত্রীক ভারত পৌঁছান বারাক ওবামা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওবামার সফরকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা।

এরপর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ওবামা ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘রাষ্ট্রপতি ভবনে’ পৌঁছান। সেখানে ২১বার তোপধ্বনির মাধ্যমে ওবামাকে স্বাগত জানানো হয়। বিকেলে নয়াদিল্লির রাজঘাটে স্থাপিত মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ওবামা।

সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

প্রতিক্ষণ /এডি / জেমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G