ওবামা ভারত সফর সংক্ষিপ্ত করে সৌদি আরব যাচ্ছেন

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেক্স,প্রতিক্ষণ ডটকম:

Saudi_arab_656601925ওবামা ভারত সফর সংক্ষিপ্ত করে সৌদি আরব যাচ্ছেন। সৌদি আরবের সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর মৃত্যুতে শোক এবং বিশ্বস্ত মিত্র সৌদি রাজপরিবারের প্রতি সহমর্মিতা জানাতেই ওবামা রিয়াদ যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে ভারত সফরে তাজমহল দেখতে মার্কিন প্রেসিডেন্টের আগ্রা গমনের কর্মসূচি বাতিল করার কথা জানিয়েছিলো ভারতীয় সংবাদমাধ্যম।

আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমারের উদ্ধৃতি দিয়ে শনিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, ২৭ জানুয়ারি আগ্রা সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ব্যাপারে ভারত ও মার্কিন সরকারের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি বলে জানানো হয় ওই প্রতিবেদনে।

‍উত্তর প্রদেশের মুখ্য সচিব নভনীত সেহগালের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, মার্কিন প্রেসিডেন্টের আগ্রা সফর উপলক্ষ্যে আগে থেকেই সেখানে অবস্থান নেয়া মার্কিন অগ্রবর্তী নিরাপত্তা কর্মীদের দল ইতোমধ্যেই আগ্রা ছেড়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G