মণিরামপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত, ৩ পুলিশ আহত

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

মণিরামপুরে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাহাবুর (৩০) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবীর উদ্দীন জানান, গত সোমবার রাত তিনটার দিকে যশোর সাতক্ষীরা সড়কের বেগারীতলা নামক স্থানে সরদার নার্সারীর পার্শ্বে একদল ডাকাত রাস্তার উপর গাছ ফেলে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক যশোর ফিরছিলেন। ঘটনাস্থলে পুলিশের গাড়ি পৌছালে পুলিশ ও ডাকাদলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলে মাহাবুর নামের এক ডাকাত সরদার নিহত হয়।

মাহাবুরের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৯টি ডাকতি মামলা রয়েছে। মাহাবুর বেলকাটি গ্রামের কাবিল মোড়ল ওরফে মোতালেবের পুত্র। ডাকাতের ছোড়া গুলিতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ জন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G