মান্নার গ্রেপ্তারে বিএনপির নিন্দা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Salahuddin-Ahmed_sm20150223171844নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী ‘আটক’ করে নিয়ে যাওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি। অবিলম্বে তাকে পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘মাহমুদুর রহমান মান্নাকে গতরাত সাড়ে ৩টার সময় সাদা পোশাকধারী সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে অস্বীকার করায় আমরা বিস্মিত হয়েছি। যে প্রক্রিয়ায় দেশের এই পর্যায়ের একজন নাগরিককে তুলে নেয়া হলো তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোন গ্যারান্টি অবশিষ্ট রইল না।’

তিনি আরো বলেন, ‘আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চূড়ান্ত লঙ্ঘন করে সরকারি বাহিনীর এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

একই সঙ্গে ভবিষ্যতে সরকারকে এজাতীয় ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানিয়েছেন এ বিএনপি নেতা।

প্রতিক্ষণ/এডি/রানা 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G