মান্না-কামাল দলছুট সন্ত্রাসী: মায়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

1421833073নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‘দলছুট সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মায়া বলেন, ‘মান্না-কামাল ও জামায়াতে ইসলাম একই সূত্রে গাঁথা। এরা দলছুট সন্ত্রাসী। কেউই আইনের শাসন মানেন না। সংবিধান মানেন না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।’

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায় প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G