মালিকের টাকা চুরি করে অস্বস্তিতে মিজান

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

নাটক- ঢাকাঃমালিকের টাকা চুরি করে অস্বস্তিতে রয়েছেন চিত্র অভিনেতা মাজনুন মিজান। বিবেকের দংশনে প্রতিনিয়ত দংশিত হচ্ছেন তিনি। তবে ঘটনাটি বাস্তবে নয়। এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। টেলিফিল্মটির নামা সৎ অসৎ।

এতে দেখা যাবে, রহমান পেশায় একজন ড্রাইভার। হঠাৎ বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে মালিকের কাছে আর্থিক সাহায্য চায় সে। মালিক তাকে কিছু টাকা দেয় কিন্তু পর্যাপ্ত না হওয়ায় চিন্তায় পড়ে যায় রহমান। একদিন মালিক মোটা অংকের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রহমানকে দেয়।

রহমান টাকাটা ব্যাংকে জমা না দিয়ে বাবার চিকিৎসার জন্য রেখে দেয়। এরপর অপরাধবোধে ভুগতে থাকে সে। টাকাগুলো তার কাছে যন্ত্রনার মতো মনে হয়। কথাটা মালিককেও খুলে বলতে সাহস পায় না রহমান। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে টেলিফিল্ম সৎ অসৎ।

তুহিন রাসেলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না। এতে অভিনয় করেছেন- অপর্ণা, মাজনুন মিজান, আবুল হায়াত প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G