মিশুর ভ্রান্তি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1388238434শামীম সিকদারের রচনা ও সুজন শাহরিয়ায়ের পরিচালনায় ‘ভ্রান্তি’ নাটকে দেখা যাবে দুই এক লাখ টাকা নয়, পুরো ২০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে মিশু সাব্বির ও তার বন্ধুরা।

‘মেঘনা’র প্রযোজনায় নির্মিত এ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে দেখানো হবে।

সম্প্রতি পুরাতন বিমানবন্দর, দিয়া বাড়ি ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটি চিত্রায়িত হয়েছে।

এ সম্পর্কে পরিচালক সুজন শাহরিয়ার বলেন, ‘অনেকদিন পর একটি ব্যতিক্রম কাহিনী নিয়ে কাজ করলাম। নাটকটির শেষ দৃশ্য পর্যন্ত একজন দর্শককে দেখতে হবে। আর এখানেই নাটকের সার্তকতা।’

মিশু সাব্বির ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন সুমনা আফরোজা সুমা, মাহমুদুল হাসান মিঠু, মিরাক্কেলের জামিল, শামীম সিকদার, ইয়াদ আলী খান প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/অমিত

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G