মেহজাবিনের ‘মন পুতুলের গল্প’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahjabinলাক্সতারকা মেহজাবিন প্রায় এক মাস পর একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘মন পুতুলের গল্প’। এ নাটকে মেহজাবিন চৌধুরী টুসি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তবে এবারের নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন মেহজাবিন চৌধুরী।

এরই মধ্যে রাজধানীর কাওলা ও উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, চমৎকার একটি কাহিনী নিয়ে ‘মন পুতুলের গল্প’ নাটকের প্রেক্ষাপট গড়ে উঠেছে। তা ছাড়া এতে আমার চরিত্র নিয়েও আমি ভীষণ খুশি। এখন নাটকে কম কাজ করছি। তবে ভালো গল্প পেলে তা মন দিয়ে করার চেষ্টা করছি। নাটকটি রচনা করেছেন শরীফ সুজন ও পরিচালনা করেছেন রুমান রুনি।

উল্লেখ্য সর্বশেষ মেহজাবিন গত মাসে আলী সুজনের নির্দেশনায় ‘যে ভুলের নেই সীমানা’ নাটকে অভিনয় করেন। এ ছাড়া বর্তমানে মেহজাবিন বাংলালিংকের বিভিন্ন অফারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, যা বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/আমান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G