মোদিকে মনের কথা বলবেন ওবামা

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

modi-obamaভারত সফরে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘মন কী বাত’ (মনের কথা) নামে একটি রেডিও অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার নিজের অফিশিয়াল টুইটার পেজে নরেন্দ্র মোদি জানান, বুধবার (২৭ জানুয়ারি) ভারতের রাষ্ট্রীয় রেডিও চ্যানেল আকাশবাণীতে তার এবং ওবামার অংশগ্রহণে প্রচার হবে ‘মন কী বাত’ অনুষ্ঠানের বিশেষ পর্ব।

এর আগে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ওবামা।

মোদি তার টুইটে জানান, এ মাসের ‘মন কী বাত’ অনুষ্ঠানের তার সঙ্গে নিজের ভাবনা বিনিময় করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।। কেবল ভাবনা বিনিময় নয়, ভারতবাসীর বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

এজন্য রোববারের মধ্যে http://mygov.in/signup লিংকের মাধ্যমে ওবামাকে প্রশ্ন করার আমন্ত্রণও জানান মোদি।

উল্লেখ্য, মোদি ক্ষমতায় আসার পর দেশবাসীর সঙ্গে নিজের ভাবনা বিনিময়ের লক্ষ্যে প্রতি মাসে আকাশবাণী রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানের প্রচলন করেন।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G