মোদির অনুমতির অপেক্ষায় কঙ্গনা

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২২ সময়ঃ ১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ পূর্বাহ্ণ

বলিউডের বির্তকিত তারকা কঙ্গনা রানাউত অনেক টালবাহানার পর অবশেষে মুখ খুললেন। ঘোষণাটা দিয়েই দিলেন তিনি, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি টিকিট দেয়, তা হলে হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে প্রার্থী হতে আপত্তি নেই তাঁর। নেট মাধ্যমে বার বার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব কঙ্গনা দীর্ঘদিন ধরেই। কলকাতার আনন্দবাজার পত্রিকায় এমনটাই প্রকাশিত হয়েছে।

পত্রিকাটিতে বলা হয়েছে, বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন এই তারকা। তাই কঙ্গনার ভক্ত থেকে সমালোচক সকলেই এক প্রকার নিশ্চিত ছিলেন, আজ না হোক কাল বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে কবে, তা নিয়েই ছিল প্রশ্ন।

শনিবার সে প্রশ্নেরই জবাবে কঙ্গনা বলেন, ‘‘পরিস্থিতি যা-ই হোক, সরকার যদি চায়, তা হলে আমি সব ধরনের অংশগ্রহণের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি চান আমি ভোটে লড়ি, সেটা আমার কাছে বড় সম্মানের। সে ক্ষেত্রে আমার কোনও সমস্যা হবে না। আমার সৌভাগ্য হবে।’’

১২ নভেম্বর বিজেপিশাসিত হিমাচল প্রদেশে ভোট। গণনা ৮ ডিসেম্বর। বিজেপি যদিও প্রার্থী হওয়ার বিষয়ে এখনও সবুজ সঙ্কেত দেয়নি। তবে তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কঙ্গনা। পরিশ্রমী মানুষজনকে এগিয়ে আসার ডাকও দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘‘যাঁরা পরিশ্রমী, আমি চাই তাঁরা এগিয়ে আসুন। অনেকেই রয়েছেন, যাঁরা খুব কঠিন, আমি চাইব, তাঁরাও এগিয়ে আসুন।’’

প্রসঙ্গত, রাজনীতিতে প্রবেশ করছেন কি না, চলতি মাসের শুরুতেই জিজ্ঞেস করা হয়েছিল কঙ্গনাকে। তিনি জানিয়েছিলেন, এ ধরনের কোনও পরিকল্পনা নেই তাঁর। আপাতত অভিনয়েই মন দিতে চান। কঙ্গনা যেখানে এই মন্তব্য করেন, সেখানে ছিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি জানিয়েছিলেন, দলে যোগ দিতে চাইলে কঙ্গনাকে স্বাগত। যদিও ভোটে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।

সূত্র : আনন্দবাজার

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G