যমুনা ইলেকট্রনিক্সে ভয়াবহ আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

images (2)কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিনাবাহ এলাকায় আগুন লাগে।

দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানার টিভি তৈরি সেকশনের ল্যাবের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো সেকশনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৭ টা) আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুব জানান, কারখানারও ওই শেডটি ইস্পাতের তৈরি ছিল। সেখানে তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G