রংপুরে আটক ৫৬

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nnnরংপুরে বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৫৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক কয়া হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি-জামায়াতের ৮ কর্মীর মধ্যে বিএনপি’র দুইকর্মী ও জামায়াতের ছয় কর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ী ভাঙচুরের অভিযোগ রয়েছে।

একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মিতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G