রাজনীতি থেকে অবসরে মনজুর

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

monjur2চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

মনজুর আলম কান্নাজড়িত কণ্ঠে  বলেন, ‘চট্টগ্রামের ৮০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। এমন কারচুপি আর জালিয়াতির নির্বাচন আমি আর কখনো দেখিনি। নির্বাচনের পরিবেশ কলুষিত করা হয়েছে।

রাজনীতি না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাড়ানোর পাশাপাশি রাজনীতি থেকেও অবসর গ্রহণ করলাম। আমি একজন সমাজ সেবক ছিলাম। এখনো আমি সমাজ সেবার কাজে নিয়োজিত হবো। ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না।’

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G