রিয়াজ রহমান এখনও এইচডিইউতে

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

REAZ 2

 

 

ঢাকা: গুলিবিদ্ধ রিয়াজ রহমানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসকরা। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার বা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর রিয়াজ রহমানকে হাসপাতালটির জরুরি বিভাগ হয়ে হাইডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুল হাসান ও গ্যাস্ট্রোইন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডা. ফাইয়াজ হোসেন শুভের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।

বুধবার বেলা সাড়ে এগারটার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র জানান, রিয়াজ রহমানের এমআর, এক্স-রে ও ইকো করা হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেলে সেগুলো নিয়ে বসবেন চিকিৎসকরা। রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার কখন হবে বা কিভাবে হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় রিয়াজ রহমানের চিকিৎসার্থে মেডিকেল বোর্ড গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

প্রতিক্ষন/এডি/জীবন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G