শিক্ষক শ্যামল কান্তির জামিন

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

ঘুষের মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহের মাথায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আজ বুধবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

শ্যামলের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত আগামী ২০ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন।

এক সহকর্মী শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ মে শিক্ষক শ্যামল কান্তিকে কারাগারে পাঠায় আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ঐদিন বিকেলে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G