শুরু হচ্ছে শাহ আব্দুল করিম লোক উৎসব

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexআজ (শুক্রবার) বিকেল থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। শুক্র ও শনিবার উজানধল গ্রামের মাঠে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের পৃষ্টপোষকতায় লোক উৎসবে দেশের খ্যাতনামা শিল্পীদের বাউল গান পরিবেশনের কথা রয়েছে।

বাউল পুত্র শাহ নুর জালাল জানান, এ বছর লোক উৎসবের পৃষ্টপোষকতা করছে গ্রামীণফোন লিমিটেড। লোক উৎসবের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছেন তারা। মন মাতানো বাউল গানের মধ্য দিয়ে শাহ আব্দুল করিম লোক উৎসবের শুভ সূচনা হবে বলেও জানান বাউল পুত্র।

এদিকে, লোক উৎসব উপলক্ষে কালনী নদীর তীরবর্তী উজানধল গ্রামে সাজ সাজ রবে উঠেছে। এরইমধ্যে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে করিমভক্ত ও বাউলরা শাহ আব্দুর করিমের গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G