সম্পর্ক উন্নয়নে ইইউ-ব্রিটেন বৈঠক

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৯:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

EUব্রিটেনের সাথে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন, অবাধ যাতায়াতসহ আরো কয়েকটি নীতি সংস্কারের লক্ষ্যে বৈঠক করেছেন ইইউ প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়োঙ্কার ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরুন।

জানা গেছে, এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সংস্কার এবং ইইউ এর সঙ্গে ব্রিটেনের সম্পর্কের বিষয়টি পূণর্মূল্যায়ণের জন্য এ বৈঠক করেছেন তারা।

ডেবিট ক্যামেরন বৈঠকে জানিয়েছেন যে, ইইউ এর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে ব্রিটিশ জনগণ খুশী নয়। তাই নির্বাচনী ইসতেহার অনুযায়ী ইইউ এর সাথে ব্রিটেনের সম্পর্ক আরো জোরদার করতে চাই।এতে ইইউভুক্ত দেশগুলোর জনগণের সাথে ব্রিটেনের মানুষের সম্পর্ক ও সুযোগ-সুবিধা বাড়বে বলে আমরা মনে করি।

ইয়োঙ্কার জানিয়েছেন, আমরা ব্রিটেনের জন্য একটি ন্যায্য সমাধান খুঁজে বের করবো এবং এ ব্যপারে আমি সাহায্য করতে আগ্রহী। আশা করি এ বৈঠকের মধ্য দিয়ে এর একটি সুন্দর পথ বের হয়ে আসবে।

ব্রিটেন মূলত ইইউভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ যাতায়াত স্বাধীনতা এবং আরো কয়েকটি নীতির ব্যাপারে সংস্কার দাবী করে আসছে।
বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা ক্যামেরনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে, ব্রিটেন ইইউ-এর সাথে থাকবে কি না তা নিয়ে ২০১৭ সালের মধ্যে তিনি একটি গণভোটের আয়োজন করবেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G