সুস্থ আছেন খালেদা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kaleda 23বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. তাহির।

সোমবার সন্ধ্যা ৬ টায় গুলশান কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান।

তিনি বলেন, গুলশান কার্যালয়ে অবস্থানরতদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে বেগম জিয়া সুস্থ আছেন।

এরআগে বেলা আড়াইটার দিকে চিকিৎসকদের এই প্রতিনিধি দল ঢাকা মেট্রো-ছ (৭১-০৮৯২) নম্বরের একটি এ্যাম্বুলেন্স নিয়ে আসেন। পরে একটি ইসিজি মেশিন নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তারা।

কার্যালয়ে প্রবেশের কারণ জানতে চাইলে মো. তাহির আইনশৃঙ্খলা বাহিনীকে বলেন, ‘আমি কোনো রাজনীতি কারি না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা আমাকে তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে অনুরোধ করেছেন। তাই তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এসেছি।’

ডা. তাহির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১/১১ এর সময়ে বন্দি থাকা অবস্থায়ও তিনি তার চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন। এর আগে বিএনপি চেয়ারপারসনেরও চিকিৎসা করেছেন। এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ আরো রাজনীতিবিদদের চিকিৎসা করেছেন তিনি।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G