ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন নিয়োগ, থাকছে সপ্তাহে দুই দিন ছুটি ও ফ্রি এয়ার টিকিট সুবিধা
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের তথ্য
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
- পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিং বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
প্রার্থীদের ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ও কর্মস্থল
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
- অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে
- নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মীরা পাবেন:
- সপ্তাহে ২ দিন ছুটি
- দুপুরের খাবারের সুবিধা
- বার্ষিক ইনক্রিমেন্ট
- বছরে ২টি উৎসব বোনাস
- স্বাস্থ্য বিমা
- কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট সুবিধা
আবেদন প্রক্রিয়া
গত ৫ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এই লিংক এ ক্লিক করুন।
প্রতি / এডি / শাআ













