এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বেড়ে তিনগুণ

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০২৬ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ণ

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা প্রথম দিনের তুলনায় তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। চারটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছিলেন ৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় দিনে সারাদেশে মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৪১ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে মোট ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডে ২ জন করে এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোট বহিষ্কারের সংখ্যা দ্বিতীয় দিনে ১৯ জনে দাঁড়িয়েছে, যা প্রথম দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G