এসএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে বিমান বাহিনী। জানুন বিস্তারিত

প্রকাশঃ এপ্রিল ৫, ২০২৬ সময়ঃ ১১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ বিমানবাহিনী তাদের মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এয়ার) শাখায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ এমওডিসি (জিডি) ট্রেড এবং এমওডিসি (ক্লার্ক) ট্রেড পদে নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল ২০২৬ থেকে।

প্রার্থীর যোগ্যতা ও শর্ত

বয়স: ১৬ থেকে ২১ বছর (৬ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী)

বৈবাহিক অবস্থা: শুধুমাত্র অবিবাহিত প্রার্থী (বিপত্নীক/বিবাহবিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত নয়)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০

শারীরিক যোগ্যতা:

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি (প্রায় ১৭২.৭২ সেমি)

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণকালে কমপক্ষে ৩২ ইঞ্চি

বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন প্রযোজ্য

অযোগ্য প্রার্থী

যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত

আদালতের মাধ্যমে যেকোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত

সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে বাংলাদেশ বিমানবাহীনের ওয়েবসাইট থেকে

লিখিত পরীক্ষার দিন প্রবেশপত্র ও আবেদনপত্র (দুই সেট) সঙ্গে আনতে হবে

প্রার্থীর বয়স ১৮ বছরের কম হলে অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন

আবেদন ফি: ১৫০ টাকা

বেতন

প্রশিক্ষণকালীন: মাসিক ৮,৮০০ টাকা

প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী বেতন ও ভাতাদি

পরীক্ষার সময়সূচি

এমওডিসি (জিডি) ট্রেড: ৩, ৫, ৭ ও ১০ মে ২০২৬, সকাল ৮টা

এমওডিসি (ক্লার্ক) ট্রেড: ১২ মে ২০২৬, সকাল ৮টা

পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫

আবেদন সময়সীমা

আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬

আবেদন শেষ: ১১ এপ্রিল ২০২৬

রোল নম্বর অনুযায়ী পরীক্ষার বিস্তারিত সময়সূচি ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে বাংলাদেশ বিমানবাহীনের ওয়েবসাইট⁠ এবং https://joinairforce.baf.mil.bd ও https://baf.mil.bd–এ প্রকাশ করা হবে।

বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটে দেখুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G