কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি মাত্র ১১২ টাকা

প্রকাশঃ জুন ২১, ২০২৬ সময়ঃ ১০:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ অপরাহ্ণ

চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির ৩টি ভিন্ন পদে মোট ২৮৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২৪ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: কর্মসংস্থান ব্যাংক
  • পদের সংখ্যা: ৩টি
  • মোট নিয়োগ: ২৮৭ জন
  • চাকরির ধরন: স্থায়ী
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
  • বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন লিংক: https://kb.teletalk.com.bd/

অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন সম্পন্নের পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এই অর্থ অফেরতযোগ্য।

আগ্রহী প্রার্থীরা পদের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G