ঘরেই তৈরি করুন পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু পঞ্চপদী খিচুড়ি

প্রকাশঃ জুলাই ২৬, ২০২৬ সময়ঃ ১০:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ণ

বর্ষার দিনে কিংবা পারিবারিক আড্ডায় গরম গরম খিচুড়ির তুলনা হয় না। আর সেই খিচুড়ি যদি হয় চাল, দুই ধরনের ডাল ও বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি, তাহলে স্বাদের পাশাপাশি মিলবে বাড়তি পুষ্টিও। অল্প কিছু উপকরণেই সহজে তৈরি করা যায় এই সুস্বাদু পঞ্চপদী খিচুড়ি

যা লাগবে

  • পোলাও চাল – আধা কাপ
  • মুগ ডাল – আধা কাপ
  • মসুর ডাল – আধা কাপ
  • ঘি – ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি – আধা কাপ
  • কাঁচামরিচ – ৩ থেকে ৪টি
  • তেজপাতা – ৩ থেকে ৪টি
  • হলুদ গুঁড়া – আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া – আধা চা-চামচ
  • গরম মসলা গুঁড়া – আধা চা-চামচ
  • লবণ – স্বাদমতো
  • পেঁপে (কিউব করে কাটা) – ১/৪ কাপ
  • আলু (কিউব করে কাটা) – ১/৪ কাপ
  • গাজর (কিউব করে কাটা) – ১/৪ কাপ
  • লাউ (কিউব করে কাটা) – ১/৪ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে চাল, মুগ ডাল ও মসুর ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে ঘি গরম করে তেজপাতা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ হালকা ভেজে নিন।

এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলা প্রস্তুত হলে চাল ও দুই ধরনের ডাল দিয়ে নেড়ে প্রয়োজনমতো পানি যোগ করুন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।

চাল ও ডাল প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে সেদ্ধ করা পেঁপে, আলু, গাজর ও লাউ যোগ করে ভালোভাবে মিশিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন।

সবশেষে গরম মসলা গুঁড়া ছিটিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে পাশে ডিম ভাজা, গরু বা মুরগির মাংস, আচার কিংবা সালাদ পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G