দরজা খুলতে মোবাইল অ্যাপ

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

door opejn appsদিন দিন আমাদের সকল কাজেই মোবাইল অ্যাপের ব্যবহার বাড়ছে। তারই ধারাবাহিকতায় এবার স্মার্টফোনে থাকা একটি অ্যাপের সাহায্যেই দরজা খুলতে পারবেন।

‘আগস্ট’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা এই অ্যাপের কোড ব্যবহার করে ব্যবহারকারী এবং তার অনুমোদিত অন্য কেউ সহজেই দরজা খুলতে পারবে।

প্রাথমিকভাবে যে কেউ অ্যাপটি নিজের স্মার্টফোনে ইন্সটল করে নিতে পারবে। পরবর্তীতে কেউ চাইলে তার ঘরে প্রবেশের জন্য যাকে প্রবেশাধিকার দেবে, সে নির্দিষ্ট কোড ব্যবহার করে তার স্মার্টফোনে থাকা অ্যাপ ব্যবহার করে খুলতে পারবে ঘরের দরজা। আর এক্ষেত্রে একটি কোড ব্যবহার করা যাবে একবার মাত্র দরজা খোলার জন্য।

আর বিশেষ এই তালার মূল্য পড়বে সর্বমোট ৫০০ ডলার। তবে স্মার্টফোন সহজেই হ্যাক করা সম্ভব। তাই এই তালা খুব একটা নির্ভরযোগ্য হবে না বলেই মনে করছেন অনেকে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G