দেশে ফিরলেন ফখরুল

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Fakhrulবুধবার সন্ধ্যায় দেশে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে ছয় ঘণ্টা দেরি করে ফখরুলের ফ্লাইট ঢাকায় পৌঁছায়। ফলে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরতে দেরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার মধ্যরাতে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

প্রসঙ্গত, জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে আসার পর চিকিৎসার জন্য গত শনিবার (১৭ অক্টোবর) সিঙ্গাপুর যান তিনি।

এর আগে মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G