দ্রুততম সেঞ্চুরির মাইলফলকে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মেসি

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০২৬ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। তবে বয়সের প্রভাব সত্ত্বেও ক্লাব ফুটবলে এখনো দারুণ ছন্দে আছেন এই আর্জেন্টাইন তারকা।

ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন মেসি। ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই নতুন পরিবেশে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তিনি। সতীর্থ রদ্রিগো ডি পলসহ দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়াও পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

আগামীকাল সকালে এমএলএসে রিয়াল সল্ট লেকের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। এখন পর্যন্ত লিগে ৬০ ম্যাচ খেলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৯৪টি। আর মাত্র ৬টি গোল বা অ্যাসিস্ট করলেই তিনি ১০০ গোল-কন্ট্রিবিউশনের মাইলফলক স্পর্শ করবেন।

এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদান রাখার বর্তমান রেকর্ডটি সেবাস্টিয়ান জিওভিনকোর দখলে, যিনি ৯৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন। মেসি যদি বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে জিওভিনকোর তুলনায় প্রায় ৩০ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড নিজের করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, ইন্টার মায়ামির জার্সিতে আরেকটি ইতিহাস গড়ার খুব কাছেই আছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G